1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

শিশু একাডেমিতে বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি, রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রাজশাহী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে শিশু একাডেমি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, শিশুরাই একটি দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব। বাংলাদেশ শিশু একাডেমি সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি রাজশাহী শিশু একাডেমির উন্নয়নে রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে আড়াই লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বৃক্ষরোপণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। একই সঙ্গে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলারও অনুরোধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মঞ্জুরুল কাদির। অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতগুরু শ্রী মঞ্জুশ্রী রায়, রাজশাহী শিশু একাডেমির সদস্য ও রাজশাহী মহানগর জাসাসের সদস্য সচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিম রেজা, শিশু একাডেমির সদস্য সাংবাদিক সুজাউদ্দিন ছোটন এবং কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD