1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

ফরিদপুরে বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগে দেবর আটক, থানায় নারী-পুরুষ।

  • প্রকাশিতঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

 

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগে এক নারী ও এক যুবককে নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের যদুরদিয়া গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় থানায় নিয়ে গেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামের প্রবাসী সজিব মুন্সির স্ত্রীকে তার আপন ছোট ভাই হৃদয় মুন্সি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হৃদয় সম্পর্কে ওই নারীর দেবর।
শনিবার (১ আগস্ট) তারা নগরকান্দা উপজেলার যদুরদিয়া এলাকায় পৌঁছালে পুখুরিয়া ব্রিজসংলগ্ন স্থানে স্থানীয়রা তাদের আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের নির্দেশনায় এসআই সনাতনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও যুবককে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, এক নারী ও এক যুবককে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD