1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার পাঁচবিবিতে গাছ কাটার অভিযোগে আদালতে মামলা। পাঁচবিবিতে ছদ্মবেশে মাদক ব্যবসায়ীকে আটক। গ্রামীনফোন ৫% বিলম্ব বকেয়া আদায়ে রাজশাহীতে মানববন্ধন  রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ৭৩ বছর উদযাপন করল রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউএনও, মনিষা রানী কর্মকারের উদ্যোগে শিবালয় ভূমি অফিসে সেবায় স্বচ্ছতা, রাজস্ব আদায়ে শতভাগ সাফল্য জনদুর্ভোগ কমাতে ঢাকা-আরিচা মহাসড়কে স্ট্যান্ডবিহীন বাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও, মনিষা রানী কর্মকার বগুড়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়াঃ

বগুড়া শহরের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে বাসি-পচা খাবার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা, ট্রেড লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের সাতমাথা, থানা মোড়, সেলিম হোটেল এলাকা, কাঁঠালতলা, রাজাবাজার, ফতেহ আলী ব্রিজ, গালাপট্টি ও হোটেলপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বগুড়া সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শহরের যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়।

অভিযানকালে ফতেহ আলী বাজার এলাকার ‘প্রিয়াঙ্কা দই ঘর’-এ পচা ও বাসি রসমালাই সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘ফতেহ আলী ফুড গার্ডেন’-এ বাসি খাবার সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা এবং হোটেলপট্টি এলাকার ‘কাফেলা হোটেল’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন জানান, বগুড়া শহরকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ ও মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা কাঁচা ফল ও সবজি তালিকা করে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। অন্যদিকে, অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে।

তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগের কার্যক্রম চলছে। নিয়োগ সম্পন্ন হলে তারা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দায়িত্ব পালন করবেন এবং ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD