1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

প্রধানমন্ত্রীকে হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আদালত থেকে ফের কারাগারে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩১ বার পঠিত

প্রধানমন্ত্রীকে হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আদালত থেকে ফের কারাগারে

শহিদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভি যোগে নেত্রকোনায় করা চারটি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আদালতের বিচারক মো. কামাল হোসাইন জিজ্ঞাসাবাদ শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান নেত্রকোনা কোর্ট পুলিশের সহায়তায় বিএনপিনেতা চাঁদকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করেন। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা চারটি মামলায় আবু সাইদ চাঁদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালত জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান।

চলতি বছরের ২৩ মে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান ভিপি লিটন এবং ২৪ মে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল,জেলা যুবলীগ নেতা সিদ্ধার্থ শংকর পাল বাবু, কেন্দ্রীয় যুবলীগ নেতা রেজাউল হাফিজ রেসিম সহ চার জন এই মামলা দায়ের করেন। মামলায় আবু সাইদ চাঁদকে প্রধান আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জেলার পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন। যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদা হানিকর এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD