1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী সহ অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে রেন্ট-এ-কার পরিচালকের ওপর ডাকাতির অভিযোগ, নিরাপত্তা জোরদারের দাবি খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা চট্টগ্রাম নেভী হাসপাতাল গেটে পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেন চালক শামীম গ্রেপ্তার নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি

নরসিংদী মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮০৬ বার পঠিত

নরসিংদী মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

খন্দকার সেলিম রেজা,স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রবিবার ৯ ই মার্চ উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের মৌলভীবাজারে সহকারী উপজেলা কমিশনার(ভূমি) মো.সজিব মিয়া,র নেতৃত্বে ফলের দোকান,মুদি দোকান,কাঁচা বাজার,মাছ বাজার ও ইফতারীর দোকানগুলোতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ।
এ সময় অপরিষ্কার পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি করায় একজন দোকানদারকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং বাজার পরিচালনা কমিটি ও সকল দোকানদারদেরকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার জন্যে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসন।
বাজার মনিটরিংয়ে জানা যায়,উক্ত বাজারের ব্যবসায়ীরা আলু ২০-২৫ টাকা কেজি,বেগুন কেজি ৩০-৪০ টাকা,কাঁচা মরিচ কেজি ৩০-৩৫ টাকা, শিম- ৩০-৩৫ টাকা কেজি, লেবু হালি- ৪৫ টাকা, গরুর দুধ-১২০ টাকা লিটার, খোলা ভোজ্য সয়াবিন তেল- ১৯০ টাকা কেজি, বোতলজাত সয়াবিন তেল- ১৮০ টাকা লিটার দরে বিক্রি করছে।
বাজার মনিটরিং অভিযান ও ভ্রাম্যমাণ আদালত সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ,
মনোহরদী থানার পুলিশ ফোর্স,বাজার কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক-সহ অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD