1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

রেলমন্ত্রী জিল্লুল হাকিমের স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের

  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৭৪২ বার পঠিত

 

ইমদাদুল হক রানা (রাজবাড়ী)

সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন আদালতে এই আবেদন করেন।

আদালতের আদেশ অনুযায়ী, ঢাকার উত্তরা মডেল টাউনের ৫ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা ভবন, রাজবাড়ীতে অবস্থিত তিনতলা বাড়ি এবং মোট ৮০ দশমিক ৩৫ শতক জমি জব্দ করা হবে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী জিল্লুল হাকিমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস ছাড়াই বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দুদকের তদন্তে আরও উঠে এসেছে, জিল্লুল হাকিম ঢাকা, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে যেসব স্থাবর সম্পদের মালিক হয়েছেন, সেগুলোর সঙ্গে তার বৈধ আয়ের কোনো মিল পাওয়া যায়নি।

এই প্রেক্ষিতে, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১০ ও ১৪ ধারার আলোকে সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করে দুদক।

তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD