1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

নবাবপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘ এর উদ্যোগে মীর মশাররফ কমপ্লেক্সে সামাজিক সংস্কার বিষয়ক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৪৩২ বার পঠিত

ইমদাদুল হকরানাঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী মীর মোশারফ হোসেন স্মৃতি কেন্দ্রে ৯ জুন ২০২৫, সোমবার সকালে এক বর্ণাঢ্য আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে “নবাবপুর ইউনিয়ন সমাজকল্যাণ সংঘ” নামের সামাজিক সংগঠন।
মানবিক ও সামাজিক কল্যাণমূলক কাজে নিয়োজিত এই সংগঠন গরিব-দুঃখী, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনায় বক্তারা বর্তমান সমাজের ভালো-মন্দ, শিক্ষা স্বাস্থ্য, মাদক নির্মূল সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন। সমাজের ন্যায় প্রতিষ্ঠা ও খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি সমাজের উন্নয়নে, মানবিক কল্যাণে এই সংগঠনের মাধ্যমে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।বক্তারা আরও বলেন, সামাজিক সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং ইতিবাচক কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করাই এই সংগঠনের অন্যতম লক্ষ্য।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সামছুদ্দিন আহন্মেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার বিজয় টিভির প্রতিনিধি শেখ মামুন, মানবাধিকার টিভি প্রতিদিনের রিপোর্টার আহমদ বাচ্চু।
সংগঠনের সাধারন সাধারন সম্পাদক জনাব মিজানুর রহমান, এছাড়া বক্তব্য প্রদান,মো: সৈয়দ ময়নুল হক ইমরান, ফকির মো: মঈনুদ্দিন ময়েন, ইঞ্জিনিয়ার আলী রেজা, সৈয়দ নুর ই আসওয়াদ লিন্টু, সৈয়দ আওলাদ হোসেন, মো: আব্দুল রাজ্জাক প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি, এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
আলোচনা অনুষ্ঠানটি দুপুর টায় সফলভাবে সম্পন্ন হয়।এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD