1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

ধামইরহাটে ড্রাম ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু-১

  • প্রকাশিতঃ বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৭১ বার পঠিত

 

ছাইদুল ইসলাম, ধামইরহাট প্রতিনিধি নওগাঃ

নওগাঁর ধামইরহাটে আঞ্চলিক হাইওয়েতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। উপজেলার বিহারীনগর এলাকার মৃত হবিবুর রহমান চৌধুরীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। বর্তমানে তিনি ধামইরহাট থানার অবসরপ্রাপ্ত সৈনিকসংস্থা সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন।পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান যে, মঙ্গলবার সকালে উপজেলার আমাইতাড়া বাজার থেকে আব্দুর রশীদ চৌধুরী বাইসাইকেল যোগে নিজ গ্রাম বিহারী নগর তার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তার বাইসাইকেল সহ ধাক্কা দেয়। এতে ঐ সেনা সদস্য বাইসাইকেল সহ ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন । খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেন।

ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক মৃতের খবর জানতে চাইলে তিনি বলেন লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছিল এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD