1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

ভোট বর্জন ও স্থগিতের মধ্য দিয়ে কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি’র নির্বাচন সম্পন্ন 

  • প্রকাশিতঃ বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

ভোট বর্জন ও নির্বাচন স্থগিতের মধ্যদিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার ৬ নং কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নের ৯ টা ওয়ার্ডে প্রায় এক হাজার তালিকাভূক্ত ভোটার রয়েছে। 

নির্বাচনে জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এবং শ্রীপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত টিম লিডার খান হাসান ইমাম সুজা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

এদিকে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের একাংশের নেতৃবৃন্দ তাদের ভোট বর্জন করেন। বর্জনকারীদের পক্ষে ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ইসলাম শেখ জানান,  সমগ্র উপজেলায় সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র সাবেক সভাপতি বদরুল আলম হিরো গ্রুপ এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিনের দুটি গ্রুপ বিদ্যমান রয়েছে। সেখানে এক গ্রুপ থেকে দেওয়া নামের তালিকা থেকে ৬৭ জন, অপরদিকে অন্য গ্রুপ থেকে দেওয়া নামের তালিকা থেকে ৪৯ জনকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ভোটারের এই পার্থক্য রেখে কোনভাবেই নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না মর্মে জেলা বিএনপি’র আহবায়কসহ অন্য নেতাদের সাথে গতকালও অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারা সে বিষয়ের কোন সমাধান না করে উল্টো ১০৯ জনের তালিকা তৈরি করে আজ নির্বাচন সম্পন্ন করছে। এ কারণে আমরা সকাল থেকেই আমাদের গ্রুপের  ভোটারদের নিয়ে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। 

অপরদিকে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কমলাপুর গ্রামের ভোটারদের মধ্যে ব্যাপক অসঙ্গতির কারণে ভোট স্থগিত করেছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতারা। 

এ বিষয়টি নিয়ে জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও শ্রীপুরের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার খান হাসান ইমাম সুজার সঙ্গে কথা বললে তিনি জানান, কারো যদি কোন অভিযোগ থাকে তা নির্বাচনের পরে সমাধান করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD