1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

জয়পুরহাট জেলা পরিষদের বৃত্তি পাবেন মেধাবী শিক্ষার্থীরা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৫১ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে জয়পুরহাট জেলা পরিষদ। ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব তহবিলের আওতায় এ শিক্ষাবৃত্তি দেওয়া হবে। সোমবার (২ জুন) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালে এসএসসি/সমমান অথবা এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত জেলার স্থানীয় বাসিন্দারা এই বৃত্তির আওতায় পড়বেন। তাদের এককালীন শিক্ষা বৃত্তি দেওয়া হবে। মেধাবী এই শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফরমে আবেদন করতে হবে। চলতি মাসের ৩০ জুন রাত ১২টার মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যা দাখিল করতে হবে : ১. জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) কপি সংযুক্ত করতে হবে। ২. নাগরিকক্ত সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে। ৩. পিতা-মাতার আর্থিক অসচ্ছলতার প্রমানক সংযুক্ত করতে হবে। ৪. এসএসসি/সমমান অথবা এইচএসসি/সমমানের পরীক্ষার নম্বরপত্রের কপি সংযুক্ত করতে হবে। ৫. এসএসসি/সমমান অথবা এইচএসসি/সমমানের পরীক্ষার সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে। ৬. ছবি সংযুক্ত করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD