1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

নড়াইলের কালিয়ায় লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পঠিত

নড়াইলের কালিয়ায় লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী।
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে হাসিম মোল্যা (৩৮) হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুটপাট হওয়া মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় বিশেষ উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
সোমবার (১৭ মার্চ) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় সিলিমপুর গ্রামের খবির মোল্লার বাড়ি থেকে ফ্রিজ, চেয়ার, টেবিল, সোফা সেট, গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা, পানির পাম্প, ডাইনিং টেবিল ও অন্যান্য আসবাবপত্র উদ্ধার এবং জব্দ করে কালিয়া অস্থায়ী সেনাক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে উদ্ধার করা মালামাল কালিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কালিয়া অস্থায়ী সেনাক্যাম্প সূত্রে জানা যায়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, গতরাতে সেনাবাহিনী একটি ভ্যানে করে বাড়ির কিছু আসবাবপত্র উদ্ধার করে কালিয়া থানা হেফাজতে জমা দিয়েছে। বর্তমানে সিলিমপুর গ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (১৫ মার্চ) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার সিলিমপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় হাসিম মোল্যা নামে একজন নিহত হয়। এরপর নিহত ব্যক্তির প্রতিপক্ষের কয়েকটি বাড়ি ভাঙচুর ও পোড়ানো হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD