1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

গোয়ালন্দের দৌলতদিয়ায় ৭৫ পুরিয়া হেরোইনসহ যুবক আটক

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার পঠিত
গোয়ালন্দের দৌলতদিয়ায় ৭৫ পুরিয়া হেরোইনসহ যুবক আটক
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টার্মিনাল ২২৮৪ শ্রমিক ইউনিয়ন অফিসের পেছন হতে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২৫)। সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারী গ্রামের বাসিন্দা মো. সানোয়ার বেপারীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের বিশেষ অভিযানে এসআই (নিঃ) মো. সেলিম মোল্লা সংগীয় অফিসার ও ফোর্স সহ ১৬ মার্চ রবিবার রাত ১১ টার দিকে দৌলতদিয়া ইনিয়নের ১ নং ওয়ার্ড শাহাদত মেম্বার পাড়া ২২৮৪ শ্রমিক ইউনিয়ন অফিসের পিছনে কাঁচা রাস্তার গলির মাথা হতে রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২৫) কে আটক করে থানা পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD