মার্চ ১৭, ২০২৫, ৭:০২ পি.এম
গোয়ালন্দের দৌলতদিয়ায় ৭৫ পুরিয়া হেরোইনসহ যুবক আটক

গোয়ালন্দের দৌলতদিয়ায় ৭৫ পুরিয়া হেরোইনসহ যুবক আটক
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টার্মিনাল ২২৮৪ শ্রমিক ইউনিয়ন অফিসের পেছন হতে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২৫)। সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারী গ্রামের বাসিন্দা মো. সানোয়ার বেপারীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের বিশেষ অভিযানে এসআই (নিঃ) মো. সেলিম মোল্লা সংগীয় অফিসার ও ফোর্স সহ ১৬ মার্চ রবিবার রাত ১১ টার দিকে দৌলতদিয়া ইনিয়নের ১ নং ওয়ার্ড শাহাদত মেম্বার পাড়া ২২৮৪ শ্রমিক ইউনিয়ন অফিসের পিছনে কাঁচা রাস্তার গলির মাথা হতে রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২৫) কে আটক করে থানা পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM