1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

নেত্রকোনার দুর্গাপুরে কর্মচারীকে হত্যা করে ৭টি গরু নিয়ে গেলো দুর্বৃত্তরা 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২১ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে কর্মচারীকে হত্যা করে ৭টি গরু নিয়ে গেলো দুর্বৃত্তরা 

শহীদুল ইসলাম রুবেল  নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে মোঃ জয়নাল মিয়া (৬৫) নামে এক ফার্মের কর্মচারীকে (পাহারাদার) ঘরের খুটির সাথে বেঁধে হত্যা করে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা নামক এলাকার মাহবুবুল হকের ফার্মে এ ঘটনা ঘটে।নিহত জয়নাল মিয়া উপজেলার একই ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা ও গত দুই মাসের বেশি সময় ধরে এই ফার্মে কাজ করছিলেন।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম,সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম ও দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মিয়া এই ফার্মে পাহারাদার হিসেবে কাজ করতেন। সে ছাড়াও আরও দুইজন কর্মচারী এখানে কাজ করেন। গতকাল রাত দশটার দিকে হেলাল নামের একজন পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতের ডিউটি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। 
পরে আজ সকালে হেলাল আবারও ডিউটিতে ফিরে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নিতে তাকে খোঁজ করলে একপর্যায়ে গরুর খড়ের ঘরের পালার সাথে বাঁধা মৃত্যু অবস্থায় দেখতে পান। পরে তিনি ফার্মের মালিকসহ সবাই জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। ফার্মের মালিক মাহবুবুল হক জানান, ১১টির গরুর মধ্যে ৭টি গরু নিয়ে গেছে এবং কর্মচারী জয়নালকে কে বা কারা মেরে ফেলেছে।এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম বলেন, সর্বশেষ গত রাত দশ ঘটিকায় যখন বদলি পাহারাদার এখানে আসেন তখন জয়নালকে কাজ বুঝিয়ে দেয় সে সময় পর্যন্ত ঠিক ছিল। পরবর্তীতে ওই পাহারাদার আবারও সকালে কাজে এসে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নিবেন সে-সময় ওই পাহারাদার তখনি দেখতে পান গরু রাখার ঘরের দরজা খোলা ও সাতটি গরু নাই। পরবর্তীতে সে জয়নালের খোঁজ করলে কোথাও না পেয়ে এক পর্যায়ে খড়ের ঘরে মুখ বাঁধা অবস্থায় মৃত অবস্থা পান।তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে গত রাত দশটার পর হতে যে কোনো সময়ে এ ঘটনাটি সংগঠিত হয়েছে। এ ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD