1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

টাঙ্গাইলে ইটভাটা মালিক দের মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পঠিত

টাঙ্গাইলে ইটভাটা মালিক দের মানববন্ধন

মো: ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় ইটভাটা সমিতি ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইটভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর, বন্ধের জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, ঘাটাইল উপজেলা শাখা।
মঙ্গলবার বেলা ১১টায় ঘাটাইল উপজেলা পরিষদের মুল ফটকের সামনে বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিক মিলে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশটি ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বাংলাদশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান সরকার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, ভাটা মালিক সুলতান মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, আমরা বিগত ৩৫ বছর যাবত ভাটা পরিচালান করে আসছি। উপজেলায় ৬৪টি ইটভাটায় প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে চলছে। এসব ইটভাটা প্রায় ৩৫ বছরের অধিক সময় ধরে চলমান রয়েছে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২০১৩ সালের পরিবেশ আইন অনুযায়ী অধিকাংশ ইটভাটাকে ছাড়পত্র প্রদান না করায় এবছর সবগুলো অবৈধ ভাটা হিসেবে আখ্যায়িত হয়, অথচ সেই ভাটাগুলোর কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হার জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসন্স, শ্রম অধিদপ্তর লাইসন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বছর লাখ লাখ টাকা অগ্রিম রাজস্ব দিয়ে আসছে। এ ছাড়াও ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংক ঋণ বা দায়দেনা করেছে। শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অংকর টাকা ৬ মাস পূর্বেই প্রদান করা হয়েছে। তাদের জীবন জীবিকা ব্যাহত হয়ে পড়বে। মানবিক বিবেচনায় ইটভাটাগুলো পরিচালনা করার সুযোগ দেবার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD