1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

রায়পুরে শপথের মাধ্যমে যুবদল তৃণমূল নেতাদের হুঁশিয়ারি।

  • প্রকাশিতঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পঠিত

রায়পুরে শপথের মাধ্যমে যুবদল তৃণমূল নেতাদের হুঁশিয়ারি।
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা যুবদল কমিটি গঠনের ক্ষেত্রে তৃণমূলের মতামত উপেক্ষা করা হলে পদত্যাগ করতে বাধ্য হবেন—এমন হুঁশিয়ারি দিয়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ।

২৮শে ফেব্রুয়ারি, শুক্রবার রাতে রায়পুরের বিএনপি দলীয় কার্যালয়ে শপতের মাধ্যমে সকল ইউনিয়নের যুবদল নেতারা এই হুঁশিয়ারি দেন।

৬ নম্বর ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন মৃধা বলেন, “বিগত দিনে জেল–জুলুম, অত্যাচার ও আন্দোলন–সংগ্রামে আমরাসবসময় আমাদের নেতা আবুল খায়ের ভূঁইয়ার পাশে ছিলাম এবং এখনো আছি। তাই সকল ইউনিয়নের নেতাকর্মীদেরমতামতের ভিত্তিতেই উপজেলা কমিটি গঠন করতে হবে। আমাদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আমরামেনে নেব না।”

৩ নম্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, “প্রত্যেকটি ইউনিয়নের যুবদলে যোগ্য ও দক্ষ নেতারয়েছেন। আমরা চাই, যুবদলের নেতৃত্ব যোগ্যদের হাতেই উঠুক। তৃণমূলের মতামত উপেক্ষা করে যদি কমিটি ঘোষণা করা হয়, তাহলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। সংগঠনের স্বার্থে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে, অন্যথায় আমরা স্বেচ্ছায়পদত্যাগ করতে বাধ্য হব।”

এসময় তারা আবুল খায়ের ভূঁইয়া ও জেলা নেতৃবৃন্দের কাছে যুবদলের সকল নেতাকর্মীর উপস্থিতিতে সম্মিলিত মতামতের ভিত্তিতে একটি নতুন উপজেলা ও পৌর যুবদল কমিটি গঠনের জোর দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD