
ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে নিহত ১
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে চালক নিহত ১ জন গুরুত্বর আহত হয়েছে। শনিবার ১লা মার্চ সকালে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের বাঘিল কান্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানা’ ওসি তদন্ত মীর মোহাম্মদ সেলিম হোসেন জানান, ভোর আনুমানিক পাঁচ টার সময় জামালপুরের সরিষাবাড়ী গামী একটি সয়াবিন বর্তি ট্রাক বাঘিল কান্দিপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নিচে খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করে। আহত হেলপার কে উদ্ধার করে চিকিৎসার জন্য ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।