1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

চট্টগ্রামে ১৬ টি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩০ বার পঠিত

চট্টগ্রামে ১৬ টি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম জেলার ১৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। এদের মধ্যে অন্তত ১০টি আসনে জয়ের জন্য আটঘাট বেঁধে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন তারা। শনিবার সকালে কেন্দ্রীয় ও চট্টগ্রাম জামায়াতের কয়েকটি গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম৪ ( সীতাকুণ্ড) আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি- বাকলিয়া). ডা. ফজলুল হক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী- হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) শফিউল আলম,চট্টগ্রাম-১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ডা.শাহাতৎ হোসাইন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে শাহজাহান চৌধুরি, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম।

এদিকে প্রার্থী নির্বাচনের বিষয়টি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এই বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রার্থী মোটামুটি চূড়ান্ত। তবে এই মুহূর্তে নাম প্রকাশ করার সুযোগ নেই। আমাদের সেক্রেটারি জেনারেল কয়েক দিনের মধ্যে চট্টগ্রামে আসবেন। তখন আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানানো হবে। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির ও সন্দ্বীপ আসনের প্রার্থী মানবজমিনকে বলেন, আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে উত্তর জেলার প্রার্থীদের নাম গতকাল অভ্যন্তরীণ বৈঠকে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD