1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

গোয়ালন্দে ছোটভাকলা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার পঠিত
গোয়ালন্দে ছোটভাকলা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে  সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে চলছে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশ।
এর অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে শনিবার  কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল সারে ৪ টায় ছোটভাকলা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে স্হানীয় কাটাখালি বাজারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-দপ্তর সম্পাদক সোলেমান হোসেন।
সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান আইয়ুব।
জেলা কৃষক দলের সদস্য সচিব এ.কে.এম সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আতিকুল আলম আতিক, গোয়ালন্দ উপজেলা কৃষক দলের আহবায়ক মো.আবু বক্কার সিদ্দিক, উপজেলা কৃষকদল নেতা শাজ্জাদুল আলম শামসু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, ছোটভাকলা ইউনিয়ন কৃষক দল নেতা বিল্লাল হোসেন, ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু প্রমূখ।
সভায় জেলা কৃষক দলের সদস্য সচিব এ.কে.এম সিরাজুল আলম চৌধুরী প্রান্তিক কৃষকদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবং আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কল্যাণমুখী বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD