1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

সরিষাবাড়ীতে জমি নিয়ে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

সরিষাবাড়ীতে জমি নিয়ে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার  দুপুরে সাতপোয়া ইউনিয়নে চুনিয়াপটল গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের নিমাই মন্ডলের ছেলে আমজাদ হোসেন ও একই গ্রামের কদ্দুস মন্ডলের ছেলে আব্দুল জলিল মন্ডলের সাথে

দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দীর্ঘদিনের এই বিরোধকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ন জমিতে আব্দুল জলিল চাষাবাদের প্রস্তুতি নিলে প্রতিপক্ষ আমজাদ হোসেন বাধা দেয়।এসময় দু-পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।একপর্যায়ে জলিলের সমর্থকের লোক জন ও আমজাদ হোসেনের সমর্থকের মধ্যে দাওয়া পাল্টা সংঘর্ষ বেধে যায়।এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র ও

লাঠিশোটার আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।আহতদের মধ্যে বাবলু মিয়া(৫৫),আব্দুর রশিদ(৪৫) কে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করেন।অন্যদের মধ্যে আব্দুল জলিল(৬৫),ফজর আলী (৪০) সুলতান মাহমুদ(৪৫),রুপচাঁন(৩৫) রুবেল মিয়া(২২),পিপাসা বেগম(২৬), ছাহেরা বেগম(৫০),, স্বপ্না খাতুন(২৩). টুকন মিয়া(৩২),আফজাল হোসেন(৫০),আয়নাল হক(৬০) জহুরুল ইসলাম(২৪)কে সরিষাবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আব্দুল জলিল বলেন, বাবদাদার ওয়ারিসের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল।জমিতে ধান লাগাতে গেলে আমজাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে আমার পরিবারের লোকজনকে আহত করেছে।

আমজাদ হোসেন দাবি করে জানান,দীর্ঘদিন ধরে জমি ভুগদখল করে আসছি।বৃহস্পতিবার দুপুরে জোর করে আব্দুল জলিল দখল করতে গেলে সংবাদ পেয়ে তাকে বাধা দেই।

এস আই বদরুল ইসলাম জানান,সংঘর্ষে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে কোন পক্ষকে পাওয়া যাইনি।তবে দু-পক্ষের মধ্যে মারামারী ঘটনা ঘটেছে শুনেছি।কেউ আভিযোগ দেয়নি।অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD