সরিষাবাড়ীতে জমি নিয়ে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতপোয়া ইউনিয়নে চুনিয়াপটল গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের নিমাই মন্ডলের ছেলে আমজাদ হোসেন ও একই গ্রামের কদ্দুস মন্ডলের ছেলে আব্দুল জলিল মন্ডলের সাথে
দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দীর্ঘদিনের এই বিরোধকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ন জমিতে আব্দুল জলিল চাষাবাদের প্রস্তুতি নিলে প্রতিপক্ষ আমজাদ হোসেন বাধা দেয়।এসময় দু-পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।একপর্যায়ে জলিলের সমর্থকের লোক জন ও আমজাদ হোসেনের সমর্থকের মধ্যে দাওয়া পাল্টা সংঘর্ষ বেধে যায়।এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র ও
লাঠিশোটার আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।আহতদের মধ্যে বাবলু মিয়া(৫৫),আব্দুর রশিদ(৪৫) কে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করেন।অন্যদের মধ্যে আব্দুল জলিল(৬৫),ফজর আলী (৪০) সুলতান মাহমুদ(৪৫),রুপচাঁন(৩৫) রুবেল মিয়া(২২),পিপাসা বেগম(২৬), ছাহেরা বেগম(৫০),, স্বপ্না খাতুন(২৩). টুকন মিয়া(৩২),আফজাল হোসেন(৫০),আয়নাল হক(৬০) জহুরুল ইসলাম(২৪)কে সরিষাবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আব্দুল জলিল বলেন, বাবদাদার ওয়ারিসের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল।জমিতে ধান লাগাতে গেলে আমজাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে আমার পরিবারের লোকজনকে আহত করেছে।
আমজাদ হোসেন দাবি করে জানান,দীর্ঘদিন ধরে জমি ভুগদখল করে আসছি।বৃহস্পতিবার দুপুরে জোর করে আব্দুল জলিল দখল করতে গেলে সংবাদ পেয়ে তাকে বাধা দেই।
এস আই বদরুল ইসলাম জানান,সংঘর্ষে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে কোন পক্ষকে পাওয়া যাইনি।তবে দু-পক্ষের মধ্যে মারামারী ঘটনা ঘটেছে শুনেছি।কেউ আভিযোগ দেয়নি।অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM