1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরপুর খেয়াঘাটে রাসিক প্রশাসক: অতিরিক্ত টোল নিলে কঠোর ব্যবস্থা অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে বদলে যাচ্ছে রাজবাড়ী টিটিসে মডেল টিটিসিতে রূপান্তরের পথে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রায়পুরে তরুণ সমাজ মাদকের নীল ছোঁবলে ভাসছে। রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের পক্ষ থেকে তাহেরপুর কলেজ– Student group সংবর্ধনা স্মারক প্রদান। নীলফামারীতে পুলিশের অভিযানে ক্যাসিনো জুয়ারিসহ গ্রেপ্তার ৮ সৌদি আরবে চলছে সাড়াশি অভিযান, প্রবাসীদের গ্রেপ্তারের হিরিক। তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার।

গোয়ালন্দে আগুনের লেলিহান শিখায় দগ্ধ স্কুল ছাত্রকে বাঁচালেন স্হানীয়রা, ফায়ার সার্ভিসের গাড়ি যেতে বাঁধা 

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার পঠিত
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে ঘরের মধ্যে দাউ দাউ করা আগুন হতে নিতুন (১৪) নামে দশম শ্রেনীর এক ছাত্রকে উদ্ধার করে স্হানীয় একদল যুবক ও এলাকাবাসী।
আটকে পড়া ছাত্রকে ঘরের দেয়াল ভেঙে দগ্ধ অবস্থায় বের করে গোয়ালন্দ উপজেলা হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করা হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়ায় হাসেম বেপারীর বাড়িতে মঙ্গলবার বিকাল সোয়া ৪ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ হয়েছেন আরো দুইজন। পুড়ে গেছে বড় একটি চৌচালা টিনশেড ঘর এবং ঘরের ভেতরে বসবাসকারী ৪ টি ভাড়াটিয়ার সকল মালামাল। এতে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫/২০ লক্ষ টাকা।
ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন গাড়ি ঘটনাস্থলের কাছাকাছি সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের পাশে সড়কের মধ্যে বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখায় এবং অপরিকল্পিত একটি ভবনের দেয়ালের জন্য দ্রুত সময়ে ঘটনাস্থলেই পৌঁছাতে পারেনি বলে অভিযোগ উঠেছে।
ফায়ার সার্ভিস স্টেশন ও স্হানীয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সোয়া  ৪ টার দিকে ওই বাড়ির ভাড়াটিয়া দীনবন্ধুর ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত সময়ের মধ্যে আগুন আশপাশের মোট চারটি ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করতে থাকেন। এরমধ্যেই ঘটে নিতুনের আটকে পড়ার ঘটনা।
সে বাড়ির ভাড়াটিয়া ফরিদপুর জেলার মধুখালী থানার নিমাই সরকারের ছেলে। আগুনে আরো দগ্ধ হয়েছেন ভাড়াটিয়া জাহিদুল ইসলামের স্ত্রী সোমা বেগম (৪০) এবং অজ্ঞাতনামা আরো একজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ৪ জন ভাড়াটিয়া হলেন দীন বন্ধু, কাঞ্চন বিশ্বাস, পলাশ ও জাহিদুল ইসলাম।
উদ্ধার তৎপরতায় অংশ নেয়া স্হানীয় যুবক সাইদ, সিয়াম, শামীম, তন্বী, লিজা, আজাদ সবুজসহ কয়েকজন বলেন, তারা অন্য কোন উপায় না দেখে দেয়াল ভেঙে ভেতর থেকে নিতুনকে উদ্ধার করে। সে অনেকটা দগ্ধ হয়েছে। তবে তাকে জীবিত উদ্ধার করতে পেরেছি বলে ভালো লাগছে। তারা অভিযোগ করে বলেন, বাড়িটি অনেক বড়। বাড়ির মালিকসহ অনেক ভাড়াটিয়া ওই বাড়িতে থাকেন। কিন্তু বাড়িতে প্রবেশের জন্য মাত্র একটি দরজা রয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. সাবেকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ সংলগ্ন সড়কের মধ্যে বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখায় এবং অপরিকল্পিত একটি ভবনের দেয়ালের জন্য আমাদের অগ্নি নির্বাপন গাড়ি ঘটনাস্থলেই পৌঁছাতে পারেনি। পরে ফিতা টেনে নিয়ে আমরা কাজ শুরু করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD