1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি।

বাইক দুর্ঘটনায় গাঙ্গুরিয়া কলেজের দুই ছাত্র আহত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পঠিত

বাইক দুর্ঘটনায় গাঙ্গুরিয়া কলেজের দুই ছাত্র আহত

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি – আড্ডা রোডের জালুয়া মোড়ে সোমবার (৬ জানুয়ারি) সকালে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে পকেট রাস্তা থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহতরা গাংগুরিয়া ডিগ্রি কলেজের ছাত্র এবং তাদের বাড়ি সিসা দেউলিয়া গ্রামে। আহতদের একজন মোঃ আল-আমিন, যিনি দেউলিয়া বোরামের বাসিন্দা। অপরজনের নাম এখনো জানা যায়নি।

পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন রেজা জানান, তারা এখনো এ বিষয়ে কোনো তথ্য পান নাই। এমনও জানা যায় ট্রাফিক রুল ভঙ্গ করে তারা মোটরসাইকেল চালাচ্ছিলেন। তবে এলাকাবাসী ছোট বাচ্চা এবং শিক্ষার্থীদের হাতে মোটরসাইকেল না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এলাকাবাসীর মতে, এমন দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়া এবং অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল দেওয়া বন্ধ করা প্রয়োজন। সকলের সম্মিলিত উদ্যোগে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD