1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

গোয়ালন্দে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পঠিত
গোয়ালন্দে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মো. সাজ্জাদ হোসেন
প্রতিনিধি, গোয়ালন্দ, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ শহরের নিলু শেখে পাড়ার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অমর মন্ডল (২০) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নিলু শেখ পাড়ার কালাম মন্ডলের ছেলে। অমর মন্ডল পেশায় ট্রাক চালক ছিলেন।
আজ সোমবার সকালে গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন সান সাইন কলেজিয়েট স্কুলের পিছনে স্থানীয় আবু ডাক্তারের আম বাগানের আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে।
পরিবার ও স্থানীয় কয়েকজন জানান, স্থানীয় একটি মেয়ের সাথে অমর মন্ডলের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গতকাল রোববার তার সাথে কোন বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপর রাতে প্রেমিকাকে একাধিকবার ফোন করলেও সে ফোন ধরেনি। রাত ৯টার দিকে অমর রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরেনি। গভীররাতেও ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। এক পর্যায়ে ফোন করলে রিং যাওয়ার পরও ফোন রিসিভ হয়নি।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে অমর মন্ডলের মা বাড়ির উঠানে ঝাড়ু দেওয়ার সময় বাড়ির অদূরে কুয়াশার ভিতর স্থানীয় আবু ডাক্তারের আম বাগানের একটি আম গাছের ডালে কিছু একটা ঝুলতে দেখেন। পরে কাছে গিয়ে দেখতে পান অমর মন্ডলের মরদেহ ঝুলে আছে। গলায় রশি পেচিয়ে ঝুলতে ছিল তার মরদেহ। এ সময় তিনি জোড়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে এসে রশি কেটে দিয়ে লাশ নামিয়ে ফেলে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশের সুরতহাল করে। স্থানীয়দের ভাষ্যমতে অমর মন্ডল প্রেম ঘটিত কারণে রোববার রাত ১০টার থেকে সোমবার ভোরের কোন এক সময় আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD