
পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ।
পোরশা প্রতিনিধি ঃ গ্রেপ্তার ব্যক্তিরা হলো—১।মোঃ আরিফ (২২), ২। মোঃ সোহেল রানা (২২) ৩। মোঃ জসিম উদ্দীন (২২), । এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাসুয়া ও রশি উদ্ধার করা হয়।
রবিবার (২৯ ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা ।
তিনি জানান, পোরশার সারাইগাছি এলাকায় রাতের ডিউটি করার সময় থানার টহল পুলিশ গোপন সংবাদ পায় যে, সারাইগাছি থেকে রহনপুর রাস্তায় তেঁতুলিয়ার কাঠালতলা এলাকায় ৮-১০ ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১২টা দিকে থানার টহল দল ও এস আই ইকবাল আহমেদ ও পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালিয়ে পাশের আম বাগানে হারিয়ে যায়। বাগান তল্লাশি করে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ১০/১৫ জন পালিয়ে যায়।
তারা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার অধিবাসী।
গ্রেপ্তার তিন জনকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, তারা ও পালিয়ে যাওয়া ব্যক্তিরা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য ওই স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।