1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা চালকসহ ৬ জন নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা জোরা পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন- কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিএনজি চালক লোকমান হোসেন (৩৮), আলিনাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮), তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), গণপদ্দী ইউনিয়নের গজারিয়া গ্রামের শাজাহান আলীর ছেলে কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট মেয়ে মাইসা তাসলিমা মীম (২২) ও চিতলিয়া গ্রামের শোভাশ চন্দ্রের স্ত্রী নিনা রানী (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে নারী রয়েছে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্ত জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়ে। দুঘর্টনাকবলিত বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD