1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আমতলীতে সড়ক দূর্ঘটনা এক নারী নিহত, আহত শিশু ও নারীসহ ৪ জন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

আমতলীতে সড়ক দূর্ঘটনা এক নারী নিহত, আহত শিশু ও নারীসহ ৪ জন।

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে সুরভী পরিবহন নামের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস দূর্ঘটনায় রিমা আক্তার (৪১) নামে এক নারী  নিহত হয়েছে। আহত হয়েছে  শিশু নারীসহ ৪ জন। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমতলীর তুলার মিল নামক স্থানে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা নাইটকোর্চ সুরভি পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৩-২৩৪২) ঘন কুয়াশার কারনে দূর্ঘটনায় পতিত হয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়।

ওই দূর্ঘটনায় একই পরিবারের দুই শিশু আহত হয় ও শিশুদের মা রিমা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনায় অন্য আহতরা হলেন মা আকলিমা (৪৭) এবং মেয়ে সানজিদা (২৩)।

নিহত নারী রিমা আক্তারের বাড়ী যশোর জেলায়। তার স্বামী একটি গার্মেন্টসে চাকুরি করার সুবাদে ঢাকার সাভারে পরিবারসহ বসবাস করতো। নিহত নারী তাঁর স্বামী ও শিশুদেরকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে যাচ্ছিলেন।

নিহত নারী রিমার স্বামী মামুনুর রশিদ বলেন, দূর্ঘটনার সময় তারা সকলে ঘুমে ছিলেন। হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেলে দেখেন বাসটি দূর্ঘটনার শিকার হয়েছে। দূর্ঘটনায় তাঁর স্ত্রী রিমা নিহত হলেও আড়াই বছরের ছেলে রাইয়ান এবং ৬ বছরের মেয়ে মালিহা মারাত্মকভাবে আহত হয়েছে। তিনি তার স্ত্রীর মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে আহত  শিশুদের নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ হানিফ মুঠোফোনে বলেন ভোররাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দূর্ঘটনার শিকার হয়। এতে ১ জন নিহত ও ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। এদের মধ্যে একজন নারীর মৃত্যু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD