1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রায়পুরাতে ছাত্রদলের মানববন্ধনে শেখ হাসিনার আমলে গুম-খুনের বিচার দাবি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

রায়পুরাতে ছাত্রদলের মানববন্ধনে শেখ হাসিনার আমলে গুম-খুনের বিচার দাবি

সাদ্দাম উদ্দিন রাজ ঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষ্যে রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রায়পুরা সরকারি কলেজের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘রায়পুরা সরকারি কলেজ ছাত্রদল’ কর্তৃক আয়োজিত মানববন্ধনে “বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমে শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবি জানানো হয়।

এসময় রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুলতানা আহম্মেদ টিপু সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রনেতা সামসুর রহমান জয়,আজিজুল রহমান, জাগরন,মাসুম কিবরীয়া, সানজিদুল তুহিন,শরীফ আহম্মেদ, মেহেদী হাসান, সিয়াম আহম্মেদ, ইমন আহম্মেদ,সোহান সরকার, তোহিদ,মুন্না মিয়া,আকাশ আহম্মেদসহ আরো অনেকে।

নরসিংদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মইনুল ইসলাম ইফরান বক্তব্যে বলেন, “বিগত হাসিনা সরকারের আমলে বাংলাদেশের যত রাজনৈতিক নেতাকর্মী গুম ও হত্যাকান্ডের শিকার হয়েছে তাদের প্রত্যকটি ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নাগরিক সমাজ ও সাংবাদিক সমাজ যারা এখনো কারাবন্দী আছে তাদের মুক্তি দিতে হবে। তিনি আর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২০০৯ সালের জাতীয় নির্বাচন থেকে ২০২৪ সালের ৫ই আগষ্ট ‘গণঅভ্যুত্থান’ পর্যন্ত সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল। ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD