1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে  সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে  সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু।

রাজশাহী ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা মোড়ে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে  এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষিপুর কালিনগর গ্রামের মো. মিজানুর রহমান (৪৫) এবং তার ছেলে সাগর হোসেন (১৮)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া  নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে মোটরসাইকেলে বাবা ও ছেলে বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ফুলতলা মোড়ে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মিজানুর রহমান নিহত হন এবং স্থানীয়রা তার ছেলে সাগরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে এবং অপরজনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ঘাতক ট্রাককে জব্দ করা সম্ভব হয়নি। মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD