1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি।

কিশোরগঞ্জে  সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

কিশোরগঞ্জে  সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন!!

মোঃজোনায়েদ হোসেন,কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জের সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সৎ ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মো. জুলহাস উদ্দিন জীবন (৬৫) নামে বড় বাজারের জুয়েলারি ব্যবসায়ী জীবন নিহত হয়েছেন।

জানা যায় শুক্রবার (০৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বর্ণ ব্যবসায়ী নিহত মো. জুলহাস উদ্দিন জীবন সদর উপজেলার বত্রিশ এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে।প্রতিবেশীদের সাথে কথা বললে  জানা যায়, ঘাতক রুবেল মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী।জানা যায় মাদকের মামলায় একাধিকবার কারাগারে গেছেন। সর্বশেষ মাত্র এক সপ্তাহ আগে কারাগার থেকে বেরিয়েছেন। এসব কারণে মাদকাসক্ত রুবেলকে ছেড়ে  তার স্ত্রী কিছুদিন আগে বাবার বাড়ি চলে গেছেন।পারিবারিক সূত্রে জানা যায়  তাদের একটি ছেলে সন্তান আছে।

এছাড়াও , মো. জুলহাস উদ্দিন জীবনের সৎ ছোট ভাই মো. রুবেল মিয়া (৩৬) সর্বদাই  টাকা নিতেন। মঙ্গলবার পুনরাই টাকা দাবি করে মাদকাসক্ত রুবেল টাকা না পেয়ে তার বড় ভাইকে শহরের বত্রিশ এলাকার বাসার সামনে ছুরিকাঘাত করেন । স্বর্ণ ব্যবসায়ী জীবনকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । অবশেষে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ (৬ ডিসেম্বর, শুক্রবার) রাত ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানান৷

এ ঘটনায় এখনও কেউ মামলা করেননি। তবে মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD