1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি।

রাজবাড়ীতে নষ্ট বীজ বিতরণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

রাজবাড়ীতে নষ্ট বীজ বিতরণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীতে কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নষ্ট পেঁয়াজ বীজের কারণে ক্ষতিগ্রস্ত ৪ হাজার কৃষককে পুনর্বাসনের দাবিতে মানবববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি কৃষক সলেমান আলী দুলুর সভাপতিত্বে কৃষক সমিতির সহ-সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, রাজবাড়ী জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, বাংলাদেশ কৃষক সমিতির নেতা আব্দুস সামাদ মিয়া বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রাজবাড়ী পেঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত।

এই জেলায় ৩৬ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হওয়ার কথা ছিল। লক্ষ্যমাত্র পূরণের জন্য রাজবাড়ী কৃষি বিভাগ ১ কোটি ৮ লাখ টাকা দিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে বীজ ক্রয় করে। জেলার বিভিন্ন উপজেলায় ৪ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজের বীজ বিতরণ করে কৃষি বিভাগ। কিন্তু বীজতলা থেকে কোন পেঁয়াজের বীজের অঙ্কুরোদগম হয়নি

ফলে রাজবাড়ীর কৃষকেরা এবছর প্রায় ৮ থেকে ১০ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করতে পারবেন না।  কৃষকেরা সর্বস্বান্ত হয়ে গেছে। তাদের দ্রুত পুনর্বাসনের দরকার। মানববন্ধন ও বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কাছে কৃষকদের পুনর্বাসনের জন্য স্মরকলিপি প্রদান করেন।

এ সময় জাতীয় কৃষক সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তাফা, প্রচার সম্পাদক বিক্রম দত্ত, সদর উপজেলা কমিটির সভাপতি আরব আলী, পৌর কমিটির সভাপতি আব্দুল বারেক মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের থেকে আসা ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD