1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোদিকে ট্রাম্পের ফোন: মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আলোচনা রাজবাড়ীতে নানা আয়োজনে নববর্ষ উদযাপন। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।    ক্রীড়া প্রতিমন্ত্রীর ‘দুই’ হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন বুলবুল চালু হলো মাক্কা প্রবেশে নিষেধাজ্ঞা। পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফরিদপুরে আইনজীবীদের বর্ণিল বৈশাখী উৎসব ও মিলনমেলা। দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।        

আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে : রাসিক মেয়র লিটন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে : রাসিক মেয়র লিটন ।

প্রেস বিজ্ঞপ্তি ঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে নগরীর বিনোদপুর বাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে মতিহার থানা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশের সর্বক্ষেত্রে আজ উন্নয়ন দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, যাতে তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন আরো বাস্তবায়ন করতে পারেন, অব্যাহতভাবে মানুষের কল্যানে কাজ করে যেতে পারেন।
মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. জাহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, মতিহার থানার অন্তর্গত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ সহ নেতৃবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যলয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ। সভা সঞ্চালনা করেন মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD