1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরপুর খেয়াঘাটে রাসিক প্রশাসক: অতিরিক্ত টোল নিলে কঠোর ব্যবস্থা অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে বদলে যাচ্ছে রাজবাড়ী টিটিসে মডেল টিটিসিতে রূপান্তরের পথে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রায়পুরে তরুণ সমাজ মাদকের নীল ছোঁবলে ভাসছে। রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের পক্ষ থেকে তাহেরপুর কলেজ– Student group সংবর্ধনা স্মারক প্রদান। নীলফামারীতে পুলিশের অভিযানে ক্যাসিনো জুয়ারিসহ গ্রেপ্তার ৮ সৌদি আরবে চলছে সাড়াশি অভিযান, প্রবাসীদের গ্রেপ্তারের হিরিক। তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার।

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু

রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর এলাকার বাবুল মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২৫) ও সোহেল মিয়া। তারা রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, নিহতদের চাচা মঙ্গল মিয়া বলেন, গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় ভাড়াটিয়া বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আমার ভাই মোহাম্মদ বাবুল, ভাইয়ের স্ত্রী মোছাম্মৎ সেলিনা, ভাতিজা ইসমাইল, সোহেল, ভাতিজি মোছাম্মৎ তাসলিমা, ও মুন্নী দগ্ধ হয়। মঙ্গলবার সকালে ভাতিজা ইসমাইল ও সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। বাকিদের অবস্থাও সংকটাপন্ন। নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল ও সোহেল নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD