1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরপুর খেয়াঘাটে রাসিক প্রশাসক: অতিরিক্ত টোল নিলে কঠোর ব্যবস্থা অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে বদলে যাচ্ছে রাজবাড়ী টিটিসে মডেল টিটিসিতে রূপান্তরের পথে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রায়পুরে তরুণ সমাজ মাদকের নীল ছোঁবলে ভাসছে। রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের পক্ষ থেকে তাহেরপুর কলেজ– Student group সংবর্ধনা স্মারক প্রদান। নীলফামারীতে পুলিশের অভিযানে ক্যাসিনো জুয়ারিসহ গ্রেপ্তার ৮ সৌদি আরবে চলছে সাড়াশি অভিযান, প্রবাসীদের গ্রেপ্তারের হিরিক। তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার।

২৮ অক্টোবর ২০০৬ এর খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

২৮ অক্টোবর ২০০৬ এর খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি

২৮ অক্টোবর ২০০৬ এর খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পূনরায় সচল করে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়েতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।

জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি রাশেদুল আলম সবুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সেক্রেটারি এ্যাড. আসলাম হোসেন, সদর আমির ইমরান হোসেন, পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল করিম, কালাই উপজেলা আমির আব্দুর রউফ, ক্ষেতলাল উপজেলা আমির আমিনুল ইসলাম, আক্কেলপুর উপজেলা আমির শফিউল হাসান দিপু, জামায়াতের শহর আমির আনোয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জুয়েল হোসেন, সেক্রেটারি তারেক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের নারকীয় গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্টভাবে মামলা করা হয়েছিল। কিন্তু সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র আন্দোলনের মুখে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। আমরা বিশ্বাস করি, এ পট পরিবর্তনের ফলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। অবিলম্বে ২৮ অক্টোবরের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী বিশালের পরিবারকে পূর্বে ১লাখ ও অনুষ্ঠানের মঞ্চে আরও ১ লাখ টাকার চেক প্রদান করেন জামায়াতের নেতারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD