1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

নেত্রকোণার পূর্বধলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৪” অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ বার পঠিত

নেত্রকোণার পূর্বধলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৪” অনুষ্ঠিত

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণার পূর্বধলায় “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা -২০২৪” প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) পূর্বধলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, এ প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানের আয়োজন করে। প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানটি পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা – ৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল হক, পূর্বধলা জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম তালুকদার টিপু, ইউপি চেয়ারম্যানগণ প্রমুখ।জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে উপজেলার ৫৪ টি স্কুল ও ৫৪জন শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশ নেয়। এতে দৌড়, লাফ, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দলীয় নৃত্য, একক নৃত্যসহ অন্যান্য খেলায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকল বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD