1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭, চালক ও সুপারভাইজার আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ বার পঠিত

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের ঘটনায় বাসচালক ও সুপারভাইজার আটক।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

ময়মনসিংহের আলালপুরে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় বাসচালক ও সুপারভাইজারকে আটক করেছে ঝিনাইগাতী থানা-পুলিশ।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শেরপুর জেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক বাসচালক শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার আহসান হাবিব চানের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৫) এবং সুপারভাইজার চাপাতলী এলাকার আনিছুর রহমানের ছেলে মো. জাফর মিয়া জনি (৪২)।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, দুর্ঘটনার পর বাসচালক ও সুপারভাইজারকে ধরতে অভিযান শুরু করে ঝিনাইগাতী থানা-পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী আদিল সরকার পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD