
নেত্রকোণায় দুর্গাপুরে ভারতীয় মদসহ এক মাদক কারবারি আটক
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণায় দুর্গাপুরে ২৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। আটককৃত মাদক কারবারি দুর্গাপুর উপজেলার আতকাপাড়া গ্রামের আব্দুর রেজ্জাকের পুত্র অয়ন রংদী (২০)।এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেবের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (১৬ ফেব্রুয়ারী) শুক্রবার দুর্গাপুর থানা পুলিশের একটি চৌকস টিম মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে নামে।অভিযান পরিচালনার সময় আব্দুর রেজ্জাকের পুত্র অয়ন রংদীকে (২০) ২৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ আটক করে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।