1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার। ইরান যুদ্ধ নয়, সংলাপ চায়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

দূর্গাপুরে দুই পক্ষের সংঘর্ষ আওয়ামীলীগ কর্মী নিহত হলেও এ পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ বার পঠিত

দূর্গাপুরে দুই পক্ষের সংঘর্ষ আওয়ামীলীগ কর্মী নিহত হলেও এ পর্যন্ত থানায় কোন মামলা হয়নি

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি ঃ

কিশোর ছেলেদের মারামারিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মজিবুর রহমান (৫৫) ওরফে ‘দাও’ মজিবুর নামের এক আওয়ামীলীগ কর্মী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে, রবিবার দুপুরে নেত্রকোণা জেলার দূর্গাপুর পৌরসভার দক্ষিণ ভবানীপুর এলাকায়। তবে এখন পর্যন্ত নিহতের পরিবার থানায় কোন মামলা দায়ের করেনি।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল আওয়ালের ছেলে আবির (১৯) এর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে সুসং সরকারি কলেজ ক্যাম্পাসে আওয়ামীলীগ নেতা মজিবুর রহমানের ভাতিজা খায়রুল ইসলামের (২০) মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে আব্দুল আওয়ালের ছোট ভাই শুটার শামীমের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জ্বিত হয়ে দুপুরে দক্ষিণ ভবানীপুর এলাকায় মজিবুর রহমান ওরফে দাও মজিবুর ও তার লোকজনের ওপর হামলা করলে দুইপক্ষের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৫ জন আহত হয়। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় গুরুতর আহত মজিবুর রহমানকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। অপরদিকে গুরুতর আহত আব্দুর রশিদ (৪৫) ও মুকসেদুর রহমানকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আহত হয়ে দুগার্পুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খাইরুল (২০), ফারুক মিয়া (২৩), নাঈম মিয়া (২০), সাগর (২২) ও বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। এ নিয়ে বিরিশিরি ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, নিহত মজিবুর একজন পরীক্ষিত আওয়ামীলীগ কর্মী ছিলেন। এই সন্ত্রাসী বাহিনী এক বছর আগে কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা উপজাতি সুব্রত সাংমাকেও একই কায়দায় হত্যা করেছে। আজকের এই হত্যাকান্ড বিএনপি‘র চিহ্নিত সন্ত্রাসী আওয়াল বাহিনীর লোকেরাই করেছে, আমি এর দৃষ্টান্ত মুলক বিচার চাই। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ রকিবুল হাসান বলেন, মজিবুর রহমানকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে তার লোকজন। সংঘর্ষে গুরুতর আহত দু‘জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতালে ৪ জন ভর্তি করে বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
হত্যাকান্ড নিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দেবের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিপক্ষের হামলায় মজিবুর রহমান নামে একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও আর কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটলেই তা কঠোর হস্তে দমন করা হবে। অপরাধী যেই হোক না কেন তার কোন ছাড় নেই। তবে এখন পর্যন্ত ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দাখিল করেনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD