1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

রাজশাহী জেলার সকল অঞ্চলে ঠান্ডা ও কুয়াশায় বোর বীজতলা ক্ষতিগ্রস্ত দুশ্চিন্তায় কাটছে কৃষকের দিন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩০১ বার পঠিত

রাজশাহী জেলার সকল অঞ্চলে ঠান্ডা ও কুয়াশায় বোর বীজতলা ক্ষতিগ্রস্ত দুশ্চিন্তায় কাটছে কৃষকের দিন

____________রাজশাহী ব্যুরো

রাজশাহী জেলার সকল অঞ্চলে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে দেশের বিভিন্ন স্থানে বোরো ধানের বীজতলা ও বিভিন্ন ফসলাদি ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে রং ধারণ করছে। কৃষকরা চারা রক্ষায় কোথাও বীজতলায় ছাই ছিটিয়ে, কোথাও ওষুধ ছিটিয়ে, কোথাও রাতে বোরো বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রেখে চারা রক্ষার চেষ্টা করছেন । তার পরও রক্ষা করা সম্ভব হচ্ছে না। কুয়াশায় বীজতলা ব্যাপক হারে নষ্ট হচ্ছে।

এছাড়া কিছু বীজতলায় চারা বের হয়নি। কোনো বীজতলায় আবার চারা মারা যাচ্ছে। এতে চিন্তার পড়েছে এলাকার চাষীকুল।

রাজশাহী থেকে আবহাওয়া অফিস জানায় , রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলিসিয়াস। গত কয়েকদিন থেকে রাজশাহীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। এছাড়া সন্ধ্যার পরে বাতাস বইলেও রাত থেকে দিনভর কুয়াশা পড়েছে। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এছাড়া সন্ধ্যা ৬টায় বাতাসের আর্দ্রতা ৮৬ শতাংশ।

বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, তন্মন্ধে দুর্গাপুর উপজেলার সুখানদীঘি , দাওকান্দি, এবং ঝালুকা এলাকায ঘুরে দেখা যায় , বোরোর বীজতলায় কোথাও হলুদ, কোথাও লালচে বর্ণ ধারণ করেছে। আবার অনেক জায়গায় গাছ বিবর্ণ হয়ে যাচ্ছে। কোনো কোনো বীজতলার চারা মারা যেতে শুরু করেছে। তাছাড়া অন্যান্য ফসলাদির পাতা ঝরে গিয়ে গাছগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে । তবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত বীজতলা সেরে উঠতে পারে বলে ধারণা করা যাচ্ছে । কুয়াশা থেকে রক্ষার জন্য পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে হবে বলে স্থানীয় কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তাগণ পরামর্শ প্রদান করেছেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD