1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

মুন্সীগঞ্জে অন্যের জমিতে ভাংচুর করার অভিযোগ, দ্বিতীয় পক্ষের দাবী লিজের জমি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার পঠিত
মুন্সীগঞ্জে অন্যের জমিতে ভাংচুর করার অভিযোগ, দ্বিতীয় পক্ষের দাবী লিজের জমি
মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার ব্জ্রযোগিনী ইউনিয়নে বহিরাগত লোকজন দিয়ে টিনের বেড়া ভাংচুর ও মৌসুমি ফসলাদির ক্ষতি করে অভিযোগ উঠেছে।
বজ্রযোগিনী ইউনিয়নের ধামদ্ এলাকার জমির মালিক আরিফ উল্লাহ জানান, তারা উল্লেখিত জমিটির ওয়ারিশ সূত্রে মালিক ও ভোগ দখল করে আসছে বিগত ৪০ বছরের উপরে।
স্থানীয় আরিফ দেওয়ান,পিতা, আনোয়ার দেওয়ান, নামের এক ব্যাক্তি ও তার পরিবার তাদের জায়গায় বহিরাগত লোকজন নিয়ে গত ১১ তারিখ ভাংচুর করে।
ঘটনা প্রসঙ্গ জানতে চাইলে, বজ্রযোগিনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন মিয়া চাঁন, বলেন বহিরাগত লোকজন দিয়ে ভাঙচুর এবং বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতির চেষ্টা করে। কিন্তু তাদের কাছে কাগজপত্র দেখাতে চাইলে তারা (আরিফ দেওয়ান) কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয় তারপরও তারা জমি তাদের বলে দাবি করে।
এই ঘটনায় তারা ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করেন, অভিযোগে বলা হয়, বিবাদী আরিফ দেওয়ান কাগজপত্র ছাড়াই জমিটি তাদের বলে দাবী করেন।
তবে এই ঘটনায়  দ্বিতীয় পক্ষ আরিফ দেওয়ান জানান, এই জমিটি মূলত সরকারি সম্পত্তি৷ তাদের পরিবার সেটি লিজ নিয়েছেন।  আরিফ উল্লাহ তাদের লিজের জায়গায় টিনের বেড়া দেয়ায় তারা সেগুলো ভেঙেছেন।
এই ঘটনায় আরিফ উল্লাহ এর পরিবার কোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
২৯ শতাংশ পরিমান জমিটি ধামদ মৌজার ৩৩৫, ৪৬৫ খতিয়ান নং এর। যার সিএস দাগ নং ১০০ ও আর এস দাগ নং ১০৯।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD