1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
হারিয়ে যাওয়া ৪১ টি মোবাইল ফোন হস্তান্তর। প্রেসক্লাব সভাপতি’র উপর হামলা: গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর।  রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার।   ঈদ আনন্দ রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক চুরি হওয়া স্বর্ণালংকার ও ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা উদ্ধারসহ ২ জন গ্রেফতার।         রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার।        জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে। রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার। নিয়ামতপুরে বেল লতা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।    রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা : মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ।  

জামায়াত ‘তাদের আসল মুরুব্বি বি এন পি’র নির্দেশে মাঠে : ওবায়দুল কাদের – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৬৯ বার পঠিত


নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক

অগ্নি-সন্ত্রাস আর অরাজকতা করতে মাঠে নামিয়েছে জামায়াত কে তাদের আসল মুরুব্বী বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


ওবায়দুল কাদের বলেন, ‘জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের আসল মুরুব্বী বিএনপি। এর মানে তারা আবারও অতিতের ন্যায় আগুন-সন্ত্রাস ও ভাঙচুর করার জন্য প্রস্তুতি গ্রহন করতেছে । ওবায়দুল কাদের শনিবার (১০ জুন) বিকেলে রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা তো তাদের কে ডাকছি না। সাধিলে আবার খাইব। তত্ত্বাবধায়ক মানলে, শেখ হাসিনা পদত্যাগ করলে, পার্লামেন্ট বিলুপ্ত করলে কার সাথে বসবে? বাতাসের সঙ্গে সংলাপ করবে সরকার পদত্যাগ করলে? এই প্রশ্ন রেখে ‘ মির্জা ফখরুল ইসলাম দিনের দিন অবান্তর কথা বলে যাচ্ছে যার কোন ভিত্তি নেই বলে ওবায়দুল কাদের মন্তব্য করেন ।
দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাইলে- বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘ মাথা থেকে তত্ত্বাবধায়ক নামক সরকার, শেখ হাসিনার পদত্যাগ ও পার্লামেন্টের বিলুপ্তি- এই তিন ভূত নামাতে হবে।’
মার্কিন ভিসানীতিকে আওয়ামী লীগ সরকার ভয় পায় না- জানিয়ে সেতুমন্ত্রী আরো বলেন, ‘আমরা অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। অপকর্ম ও উস্কানি মূলক কোন কর্মকান্ডে লিপ্ত হলে বিএনপিকে এর মূল্য দিতে হবে।
বিএনপি সমাবেশের নামে পিকনিক পার্টি করে, ‘উল্লেখ করে- ওবায়দুল কাদের বলেন, ‘আবারও তারা পদযাত্রা করবে। তাদের শরিক হলো ৫২ দল যাদের কোন অস্তিত্ব নেই। ভিতরে ভিতরে অনেকেই ভেগে চলে গেছে। এখন কত দলের জগাখিচুড়ি ঐক্য। যে ঐক্যে নেতা নেই, কর্মী নেই, মানুষ নেই- সে আন্দোলন আর গণ-আন্দোলনে রুপ নিবে না।’’
আন্দোলন করতে হলে নেতা লাগে- জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির দুই নেতাই এখন দণ্ডিত। এক নেতা হাসপাতালে, অন্যজন পালিয়ে লন্ডনে আছে। প্রতিদিন সেখান থেকে(লন্ডন থেকে) অনলাইনের মাধ্যমে ফরমায়েশ জারি করছে। আদালতের রায় না মেনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টেমস নদীর ওপার থেকে প্রতিনিয়ত ফরমায়েশ পাঠাচ্ছে আর বলছে সরকার পতন করতে হবে।
বিএনপির পলাতক নেতা তারেক রহমানের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণ-আন্দোলন চাইলে, গণ-আন্দোলনের ঢেউ চাইলে, বুকে সৎ সাহস থাকলে আসুন, রাজপথে আসুন, মোকাবিলা হবে- কে হারে, আর কে জিতে। আমরা মাঠে আছি,মাঠে থাকব, আপনাদের মোকাবিলা করব।’
‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কে গণক ও ভবিষ্যৎবাণীকারক বলে উল্লেক করে ওবায়দুল কাদের বলেন, যে- আওয়ামী লীগ নাকি ১০ ভাগ ভোটও পাবে না। ২০০৮ এর নির্বাচনে তারা বলেছিল- আওয়ামী লীগ নাকি ৩০টি আসনও পাবে না। সেই নির্বাচনে তারাই ৩০টি আসন পেয়েছিল। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এতই যদি বুকে বল থাকে নির্বাচনে আসেন, খেলা হবে। আসুন খেলার মাঠে। খেলার মাঠে না এসে বাহির থেকেই ফাউল শুরু করেছেন,লাফালাফি কম করেন ‘, লাফালাফি বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ যদি খেলার মতো খেলতে নামে তাহলে আপনারা পালানোর পথ খুজে পাবেন না।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও কর্ণেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD