1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

বগুড়ার শিবগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরি – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৫৮ বার পঠিত

বগুড়ায় কবর থেকে কঙ্কাল চুরি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ


বগুড়ার শিবগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৪ই জুন ২৩ইং) গত রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।রোববার সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা শরাফত আলী জানান, রবিবার সকালে মুরাদপুর উত্তরপাড়া কবরস্থানে গেলে ৮ টি কবর খনন করে পুনরায় ঢেকে দেয়া অবস্থায় দেখতে পাই। এসময় স্থানীয় লোকজন কবরস্থানে আসলে পুলিশে খবর দেয়া হয়। শনিবার দিবাগত রাতের কোন এক সময় কবর গুলো খনন করা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।

শামছুল আলম নামের আর এক বাসিন্দা জানান, কবর খনন করে মরদেহের কাফনের কাপর ওপরে রেখে গেছে দুর্বৃত্তরা। একটি কবরের ওপর মৃত ব্যক্তির কয়েকগোছা চুলও আমরা দেখতে পেয়েছি।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, কঙ্কাল চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD