1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপসহ চোরাকারবারি আটক। বগুড়ার সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন। নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫। কিশোরগঞ্জ কটিয়াদী তে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বসতভিটা দখল চেষ্টার অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে ।  রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, দুই আসনে লড়বেন ১২ প্রার্থী। সদরপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন হস্তান্তর। সরকারি রাস্তা দখল করে বহুতল মার্কেট নির্মিত রাজশাহীতে পূর্বের ন্যায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আওয়াল! রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের, এগিয়ে বিএনপির শরীফ উদ্দিন।    

নরসিংদীতে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

নরসিংদীতে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

খন্দকার সেলিম রেজা মনোহরদী উপজেলা প্রতিনিধি

আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মাধবদী জালপট্টি মসজিদ সংলগ্ন,সুমা শপিং কমপ্লেক্স ২য় তলায়, নরসিংদীতে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাওঃ খায়রুল ইসলাম ফরাজী এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বাংলার ইমাম ও খতীবদের কাঙ্ক্ষিত মানুষ শায়খ মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতী আরিফ মাহমুদ হাবিবী হাফিঃ। এ সময় নরসিংদীর নেতৃবৃন্দ চেয়ারম্যান মহোদয় এবং যুগ্মমহাসচিব মহোদয়কে ফুল দিয়ে বরন করেন।
আলোচনা সভায় উপস্থিত সকল সদস্য গণের পরামর্শে মাওলানা খায়রুল ইসলাম ফরাজীকে নরসিংদী জেলা শাখার আহবায়ক ও মাওলানা গাজী ইসমাঈল ভাঁওয়ারী কে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির সদস্যগণ হলেন
মুফতী মোশাররফ হোসাইন রায়পুরী,মাওলানা ইয়াসিন আরাফাত,মাওলানা আমানুল্লাহ,মাওলানা হাবিবুল্লাহ,মাওলানা কামরুল ইসলাম ,মাওলানা নজরুল ইসলাম,হাফেজ তসিন আহমেদ,মাওলানা মুজ্জাম্মিল হক সাহেব প্রমূখ।
শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কার্যক্রম গুলোর মধ্যে অন্যতম হলো মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন খাদেম এই চার শ্রেণী মানুষের তিনটি খেদমত আঞ্জাম দেওয়া।
১.কোন মজলুম খতিব ইমাম মুয়াজ্জিন খাদেম যদি রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত না হয় এবং নৈতিক পদস্খলন যদি তার না হয় তাহলে তাকে যে কোনো আইনি সহায়তা শানে সাহাবা তাকে দিবে।
২.এই চার শ্রেণি মানুষের স্বাস্থ্য সুরক্ষা সেবা দেয়া।
৩.চাকুরী চলে গেলে চাকরি ব্যবস্থা করা।
শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী গঠন হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে ।এছাড়াও কাতার, সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কমিটি রয়েছে।
আলোচনা শেষে আগামী ২৮ শে ডিসেম্বর ২০২৩ ইং নরসিংদী প্রেসক্লাবে সদস্য গণকে নিয়ে তারবিয়াত সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD