1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

দুই ছাত্রলীগ কর্মীর চাকরী দিলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩২৬ বার পঠিত

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতা টগর মো. সালেহ ও সাবেক ছাত্রলীগ নেতা সাইফুর রহমান বাদশাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে চাকরি দিয়েছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বুধবার (৩১ মে) প্রতিমন্ত্রী তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। রাবি ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকায় ২০১৪ সালে টগরের হাত ও পায়ের রগ কেটে দেয় শিবির কর্মীরা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসা হওয়ায় সেই যাত্রায় বেঁচে ফেরেন তিনি। এরপর থেকে বিভিন্নজনের কাছে ঘুরেও চাকরি পাচ্ছিলেন না। ২০২১ সালে রাবিতে উচ্চমান সহকারী পদে নিয়োগ হওয়ার কথা ছিল টগরের। তবে অদৃশ্য কারণে সেই নিয়োগ এখনো আটকে আছে।

এ খবর জানার পর প্রধানমন্ত্রীর পক্ষে টগরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প-২ এর চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রেনিং কো-অর্ডিনেটর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাইফুর রহমান বাদশাকে একই প্রকল্পের ঠাকুরগাঁও জেলার ট্রেনিং কো-অর্ডিনেটর পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD