1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

রাজধানীতে এইচএসসি শিক্ষার্থীর আত্মহত্যা – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩৩৩ বার পঠিত

রাজধানীতে এইচএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

মো:আল-আমিন (আলিফ) ঢাকা

রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে মাশরুরুর রহমান চৌধুরী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছর বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল।

মঙ্গলবার দুপুর ২ টা ৫০ মিনিটে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি।

ওই শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান চৌধুরী বলেন, আমি বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের ক্যামেরাপার্সন। আমার দুই ছেলে স্কুলে গেছে তারও বাইরে যাওয়ার কথা ছিল। বাইরে যাওয়ার আগে সে বাসা তালা বদ্ধ করে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি ডিউটি শেষ করে বাসায় আসার পর দরজা জানালা বন্ধ দেখি। পরে জানালা দিয়ে দেখি বাহিরে বেলকনির সাথে তার মায়ের ওড়না দিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, চলতি বছর রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কি কারনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি আমরা বলতে পারছি না। আমার তিন ছেলের মধ্যে সে ছিল সবার বড়। আমরা বর্তমানে হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ১২৬ নম্বর বাসায় ভাড়া থাকি। আমাদের বাড়ি নোয়াখালী জেলার সদর থানার মাইজদী কোট এলাকায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD