1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবিক ওসি উত্তম কুমার ঘোষের সহযোগিতায় পরিবারের কাছে ফিরলেন নীলফামারীর জোবেদা ক্রেতা সেজে ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩,আহত-২ বিএমডিএর ৯ নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব অতিরিক্ত উন্নয়ন নয়, বগুড়ার ২০ বছরের বঞ্চনার অবসান চান প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে আমরা রাজশাহী নগরীকে এগিয়ে নিয়ে যাব ঃ রাসিক প্রশাসক **সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক* রাজবাড়ীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন; সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমারেশ বিশ্বাস রাজশাহীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু

মনোনয়ন পত্র সংগ্রহ করলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী মমতাজ চৌধুরী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৪২৩ বার পঠিত

 

মনোনয়ন পত্র সংগ্রহ করলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী মমতাজ চৌধুরী

শহিদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর পর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় নির্দেশনা মোতাবেক মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়ার জন্য অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন ।গতকাল ১৮ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা তার মনোনয়ন পত্র সংগ্রহ করে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্য্যালয়ে নির্বাচনী কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন, এ সময় দলের সাধারন সম্পাদক জননেতা ওবায়দুল কাদের সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন । পরিসংখ্যানে জানা যায় এক হাজারের বেশী মনোনয়ন পত্র বিক্রি হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা দলীয় ফান্ডে জমা পড়লো। পর্যবেক্ষকদের মতে আজ ২য় দিনে মনোনয়ন বিক্রির সংখ্যা দুই হাজার ছাড়াতে পারে । জিপিও এলাকা লোকে লোকারন্য ছিল , বিকেলে প্রচন্ড ভির ঠেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় অফিসে যান নেত্রকোণা-৪ আসনের দীর্ঘ দিনের পোরখাওয়া রাজনীতিবিদ ও মনোনয়ন প্রত্যাশী মমতাজ হুসেন চৌধুরী । উনি বিকেল সাড়ে তিনটায় ময়মনসিংহ বিভাগীয় বুথ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ।এ সময় উনার ছেলে অনি সামদানী চৌধুরী , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন চৌধুরী , মনোনয়ন প্রত্যাশী সোহাগ চৌধুরী , আব্দুল হান্নান সাংগঠনিক সম্পাদক প্রত্যাগত আওয়ামী প্রবাসী লীগ ও দলীয় বুথে সহযোগীতায় ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাফিজ রেশিম , শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য আলমগীর কবীর দোলন , মিজানুর রহমান রুদ্র সহ অন্যান্যরা । আওয়ামী লীগ নেতা মমতাজ চৌধুরী নির্বাচনী এলাকা মদন , মোহনগন্জ ও খালিয়াজুরী উপজেলার ভোটারদের কাছে দোয়া ও দেশ বাসীর কাছে নৌকার পক্ষে রায় দেয়ার জন্য অনুরোধ জানান । জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে , উন্নয়নের ধারাবাহকতা অব্যাহত রাখতে হলে নৌকার জয়ের বিকল্প নেই ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD