1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

ধামইরহাটে এম.পি শহীদুজ্জামান সরকার কর্তৃক ৩ হাজার ৭ শতাধিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

 

ধামইরহাটে এম.পি শহীদুজ্জামান সরকার কর্তৃক ৩ হাজার ৭ শতাধিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

মোস্তাফিজুর রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫ নভেম্বর বিকেল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩ হাজার ৭ শত ৩৩ জন তালিকাভুক্ত কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, মসুর, খেসারী, চিনাবাদাম, সূর্যমুখি, মুগ ও শীতকালীন পেয়াজের বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, এটিএম বদিউল আলম, মাহফুজুল হক লাকি, পিআইও মনছুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রনোদনার তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের ১বিঘা জমি চাষাবাদের জন্য বীজ, সার সহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে বলে কৃষি অফিস জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD