1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূঞাপুরে সন্দেহজনক অবস্থায় ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা ) উপলক্ষে জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা দৌলতদিয়ায় গাঁজা সহ খোদেজা বেগম ওরফে পিচ্চি আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহ মেডিকেলে রোগীদের বিশেষ আপ্যায়ন! ৫ বছরের তাসিন হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তির দাবি লালমাইয়ে ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পতেঙ্গা ঝুঁকিপূর্ণ ভবনের সত্য সংবাদ প্রচার করার কারণে সাংবাদিক সাকিব কে হত্যার হুমকি

দ্রুত গতীতে চলছে তিলকপুর রেলওয়ে স্টেশনের উন্নয়ন ও সংস্কার কাজ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৮৩৮ বার পঠিত

 

দ্রুত গতীতে চলছে তিলকপুর রেলওয়ে স্টেশনের উন্নয়ন ও সংস্কার কাজ

______ মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো

উত্তরবঙ্গে বড় বড় যতগুলো হাট রয়েছে , তিলকপুর হাট তন্মন্ধে অন্যতম । নওগাঁ, জয়পুরহাট, বগুড়া অঞ্চলের জনগণের ব্যাবসার কেন্দ্রস্থল তিলকপুর হাট। বাংলাদেশের মধ্যে উন্নতমানের আলু এই অঞ্চলেই উৎপাদিত হয়, এবং তিলকপুর হাটের মাধ্যমে সারাদেশে সরবরাহ হয় । যোগাযোগের দিক থেকে সবচেয়ে অবহেলিত এই তিলকপুর স্টেশন । জয়পুরহাট গামি যে কোনো আন্তঃনগর ট্রেন সান্তাহারে স্টপেজ । তিলকপুরের জনগণকে অটো রিকশা / সি এন জির মাধ্যমে ৮ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সান্তাহারে স্টেশনে পৌছানোর পর আন্তঃনগর ট্রেনে উঠতে হয় ।
দীর্ঘ দিন পর তিলকপুর রেলওয়ে স্টেশন সংস্কারসহ রেল পয়েন্ট গুলো মেরামত করা হচ্ছে এবং পয়েন্ট ম্যানদের জন্য ২ টা রেল গুমটি ঘরের সংস্কার কাজ ও চলছে। এতে এলাকাবাসীর ধারণা তিলকপুর রেল স্টেশনটি নতুন আঙ্গিকে রূপ ফিরে পাবে । আন্তঃনগর ট্রেন তিলকপুরে স্টপেজ দিলে দুর দুরন্ত হতে তিলকপুর হাট এ আসা ব্যাবসায়ীরা স্বাছন্দে যাওয়া আসা করতে পারতো । তাছাড়া ঢাকা ও রাজশাহী গামী যাত্রীদের ট্রেনে যাতায়াতের সুবিধা হতো । বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখালেখি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে না আসায় হয়তো এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় নাই ।
এখন বগুড়া, নওগাঁ, জয়পুরহাটের জনগণের প্রানের দাবী একটায় অন্ততঃ ঢাকা গামী ট্রেন ও একটা রাজশাহী গামী আন্তঃনগর ট্রেন যদি তিলকপুর স্টেশনে স্টপেজ দেয় তাহলে এই এলাকার সকল মানুষের উপকার হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD