1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

মহানগরীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় ২ পুলিশকে মারধোর। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৭২ বার পঠিত

মহানগরীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় ২ পুলিশকে মারধোর ।

রাজশাহী ব্যুরো ঃ মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় রাজশাহী মহানগরীর এক যুবক দুই পুলিশ সদস্যকে মারধোর করেছেন ।

রবিবার ১৯ মে দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে অন্য পুলিশ সদস্যরা অভিযুক্ত যুবককে আটক করেন। বর্তমানে সে  থানা হেফাজতে রয়েছে ।

আটক যুবকের নাম মো. সোহান (২৩)। রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর এলাকায় তার বাড়ি। সোহান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

আহত দুই পুলিশ কনস্টেবল হলেন-শামীম হোসেন ও শহিদুল ইসলাম। ঘটনার পর তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী উপপরিদর্শক (এসআই) ইকরামুল হক গণমাধ্যমকে জানান, তিনি একটি টিম নিয়ে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন। কনস্টেবল শামীম সে সময় সোহানের মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেন। সোহান মোটরসাইকেল থামিয়েই প্রশ্ন করেন, তার হেলমেট আছে, কাগজপত্রও আছে। তারপরেও কেন তাকে থামানো হলো। কনস্টেবল শামীম বলেন, ‘কাগজপত্র থাকলে স্যারকে দেখান।’

‘এ সময় শামীমের সঙ্গে তর্কে জড়ান সোহান। কনস্টেবল শামীম তখন মোটরসাইকেল থেকে চাবি তুলে নেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে শামীমকে ঘুষি মারেন সোহান। তখন আরেক কনস্টেবল শহিদুল তাকে রক্ষায় এগিয়ে যান। তখন ঘটনাস্থলে পড়ে থাকা একটি কাঠের চলা দিয়ে শহিদুলকে মারতে শুরু করেন সোহান। এতে শহিদুলের মুখে রক্তাক্ত জখম হয়।

এসআই ইকরামুল হক আরো জানান, আহত দুই পুলিশ কনস্টেবলের চিকিৎসা চলছে। আটক যুবককে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হবে। এরপর তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD