
গাংনী ( মেহেরপুর) প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গ্রামবাসি ও বিজিবির পতিরোধের মুখে ব্যর্থ হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে সহড়াতলা সীমান্তের ১৪২ নং আন্তজার্তিক পিলারের ৫ ও ৬ পিলারের মাঝ দিয়ে ভারতের নদীয়া জেলার বজ্রনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইনের চেষ্টা করে। পুশ ইনকৃতরা বর্তমানে সীমান্তের শূন্য রেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।